সংগৃহিত
রাজনীতি

হরতাল পেছাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের চলমান আন্দোলনের অংশ হিসেবে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল একদিন পিছিয়েছে বিএনপি।

সূত্রে জানা গেছে, কাতারের আমিরের মৃত্যুতে সোমবার বাংলাদেশে শোক পালনের ঘোষণা দেওয়ায় বিএনপির পূর্ব নির্ধারিত হরতাল পালিত হবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর)।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত জরুরি বার্তায় বলা হয়, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পালিত হবে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।

গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার হরতালের ডাক দেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতা-কর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদও (বীর বিক্রম) ওইদিন হরতালের ঘোষণা দেন।একই কর্মসূচির ডাক দেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

এর আগে একই দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ১১ দফায় ২২ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।

এদিকে শনিবার ৮৬ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। তার মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

আগামীকাল সোমবার রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কুয়েত আমিরের মৃত্যুতে শোক পালনের ঘোষণা আসায় বিএনপি তাদের কর্মসূচি একদিন পেছাল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা