সংগৃহিত
রাজনীতি

জাপাকে ২৬ আসন দিল আ. লীগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কাছ থেকে ২৬টি আসনে সমঝোতার নিশ্চিত আশ্বাস পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করেছে আওয়ামী লীগ।

রোববার (১৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি সচিবের সাথে সাক্ষাৎ শেষে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ।

তিনি জানান, আওয়ামী লীগের মিত্রদের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচন করছি আমরা। আওয়ামী লীগ ২৯৮ টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। যাচাই-বাছাই শেষে ৫ টি আসনের মনোনয়ন বাতিল হয়েছে।

বিপ্লব বড়ুয়া জানান, জাপাকে ২৬ টি এবং ১৪ দলের ৩ শরিকদের জন্য ৬টি আসনে ছেড়ে দিয়েছি। বাকিগুলোতে আমাদের প্রার্থীরা নির্বাচন করবেন।

জাতীয় পার্টিতে ২৬ টি আসনে ছাড় পেয়েছেন যারা

সাতক্ষীরা ২, ঠাকুরগাঁও ৩, নীলফামারি ৩ ও ৪, রংপুর ১ ও ৩, কিশোরগঞ্জ ৩, মানিকগঞ্জ ১, কুড়িগ্রাম ১ ও ২, গাইবান্ধা ১ ও ২, বগুড়া ২ ও ৩, ঢাকা ১৮, হবিগঞ্জ ১, পুটিয়াখাল ১, বরিশাল ৩, হবিগঞ্জ ১, ফেনী ৩, চট্টগ্রাম ৫ ও ৮, ময়মনসিংহ ৫ ও ৮, ব্রাহ্মণবাড়িয়া ২, ফিরোজপুর ৩

১৪ দলের ছাড় পেয়েছেন যারা

বগুড়া ৪ আসনে জাসদ প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন, রাজশাহী ২ আসনে বাংলাদেশ ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া ২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বরিশাল ২ বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, পিরোজপুর ২ আসনে জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন এবং লক্ষ্মীপুর ৪ আসনে জাসদ প্রার্থী মোশারফ হোসেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা