রাজনীতি

কক্সবাজার ছেড়েছেন এনসিপি নেতারা

কক্সবাজার প্রতিনিধি

‘ভ্রমণে’ গিয়ে রাজনীতিতে নানা গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা এনসিপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা কক্সবাজার ছেড়েছেন। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিন তারা কক্সবাজার সফরে যান। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১২টার পর এনসিপি নেতারা হোটেল ত্যাগ করেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

হোটেল কর্তৃপক্ষসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অপর চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে গাড়িতে করে বান্দরবান ঘুরতে যান। তবে তারা রাতে সেখান থেকে হোটেলে ফেরেননি।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের জেনারেল ম্যানেজার (জিএম) ইয়াকুব আলী বলেন, ‘এনসিপি নেতারা বেলা ১২টা পর্যন্ত হোটেল কক্ষ বুকিং রেখেছিলেন। সকালে দু’জন সস্ত্রীক ঘুরতে বের হলেও রাতে হোটেলে ফিরেননি। অন্যরা হোটেলে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছেড়ে চলে যান।’

গত মঙ্গলবার কক্সবাজার সফরে যান এনসিপির শীর্ষ শীর্ষস্থানীয় পাঁচ নেতা- হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালিদ সাইফুল্লাহ ও সারজিসের স্ত্রী আয়শা খানম। এরপর শুরু হয় নানা গুঞ্জন। এর মধ্যেই তারা উখিয়ার ইনানীতে সী পার্ল হোটেলে এক রাত অবস্থান করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে উঠেন।

গত বুধবার দুপুর পৌনে ১টায় এনসিপি নেতারা সী পার্ল হোটেল ছাড়েন। এরপ বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় বিলুপ্তপ্রায় দেশীয় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারী-পুরুষ

দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় ও পুষ্টিসমৃদ্ধ মাছ চাষের মাধ্যমে গ্রামীণ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাত দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাত...

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মনোনীত ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র...

আড়াই মাসের বিশেষ অভিযানে ৩৩ হাজারের কাছাকাছি গ্রেফতার

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত ৩২ হাজার...

নোবিপ্রবিতে ডিপিডিটির মেধাস্বত্ব সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

গবেষণা, উদ্ভাবন এবং মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্...

গাজীপুর মহানগর ডিবির কার্যকারিতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি &ls...

লাইফস্টাইল
বিনোদন
খেলা