সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

রেডিয়াম আবিষ্কার

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

দৈনিক আমার বাঙলা’র পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ সামাদিউল আউয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১১৬৩ - হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে।

১৩৭৫ - কবি ও কথাশিল্পী জিওভান্নি বোক্কাচিওর মৃত্যু।

১৭৬২ - জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।

১৭৮৮ - হু তে সং ভিয়েতনামের রাজা হন।

১৮২৬ - রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা।

১৮৪৯ - প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।

১৮৬২ - ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।

১৮৬২ - সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।

১৮৭৯ - সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা, আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্মগ্রহণ করেন।

১৮৯৮ - বিজ্ঞানী পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন।

রেডিওঅ্যাকটিভ বা তেজস্ক্রিয় মৌল রেডিয়ামের আবিষ্কর্তা মেরি কুরি ও তার স্বামী পিয়েরে কুরি। পিচব্লেন্ড খনিজ থেকে ইউরেনিয়াম আলাদা করার পরও তাতে তেজস্ক্রিয় ধর্ম দেখতে পান কুরি দম্পতি। ১৯৯৮ সালের ২১ ডিসেম্বর এই মৌল আবিষ্কার করেন তারা।

তেজস্ক্রিয় মৌলিক পদার্থ হিসেবে প্রথম বাস্তব প্রয়োগ করা হয় রেডিয়ামের। আমেরিকায় রেডিয়ামের অপরীক্ষিত ব্যবহার কয়েক হাজার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অন্ধকারে ঘড়ি দেখার সুবিধার্থে ঘড়ির ডায়াল ও কাঁটায় রেডিয়াম ব্যবহৃত হতে থাকে।

তখনকার দিনে এসব ঘড়ি আভিজাত্য ও শৌখিনতার প্রতীকে পরিণত হয়। এ ধরনের ঘড়ি প্রস্তুতকারী প্রথম কারখানা ১৯১৭ সালে নিউ জার্সির অরেঞ্জ শহরে স্থাপিত হয়। মাত্র ৭০ জন নারী শ্রমিক দিয়ে শুরু হওয়া এ কারখানায় কয়েক বছরে শ্রমিকের সংখ্যা কয়েক হাজারে উঠে যায়।

কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করেছিল যে রেডিয়াম সম্পূর্ণ নিরাপদ। ফলে শ্রমিকেরা ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও রেডিয়াম ব্যবহার করতে শুরু করেন। অনেকে চুল, চোখের পাতা, দাঁত, নখ ও ঠোঁটে রেডিয়ামের প্রলেপ লাগাতেন।

কয়েক বছর যেতে না যেতেই শ্রমিকদের শরীরে রেডিয়ামের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে। অনেকের মধ্যে অবসাদ দেখা দেয়, দেহে রক্তশূন্যতা ও দাঁতে ব্যথা শুরু হয়। অনেকেরই দাঁত তুলে ফেলতে হয় বাধ্য হয়ে। কারও চোয়ালে পচন ধরতে শুরু করে। কারও শরীরে ধরা পড়ে ক্যানসার।

এভাবে শুধু নিউজার্সির কারখানাটিতেই কয়েক শ শ্রমিক মারা যান। শরীরে রেডিয়ামের তেজস্ক্রিয়তার লক্ষণ দেখা দিতে কয়েক বছর লেগে যায়। ফলে কয়েক বছরে শত শত শ্রমিকের মৃত্যু হয়।

১৯১৩ - সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।

১৯৫২ - উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।

১৯৫৮ - দ্যা গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৪ - চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে ৪ টি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব দাখিল করেন।

১৯৬৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়।

১৯৬৮ - অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

১৯৮৮ - পাকিস্তানের ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন শুরু।

১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১ টি প্রজাতন্ত্রের (৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১ টি প্রজাতন্ত্রের) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।

১৯৯১ - কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।

১৯৯৩ - রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন।

জন্মদিন:

১৮০১ - প্রসন্নকুমার ঠাকুর, সমাজ সংস্কারক। (মৃ.৩০/০৮/১৮৬৮)

১৮০৫ - ব্রিটিশ রসায়নবিদ টমাস গ্রাহাম।

১৮২৭ - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ভারতের বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার। (মৃ.১৩/০৫/১৮৮৭)

১৮৫৪ - বাংলাদেশের মরমী কবি এবং বাউল শিল্পী অহিদুর রেজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী। (মৃ.০৬/১২/১৯২২)

১৯১৭ - নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোল। (মৃ.১৬/০৭/১৯৭৫)

১৯১৮ - অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইন।

১৯২৮ - বাংলাদেশী পদার্থবিজ্ঞানী,বিজ্ঞানলেখক ও মানবাধিকার কর্মী অজয় রায়। (মৃ.২০১৯)

১৯৩২ - আমীন সায়ানি, খ্যাতনামা ভারতীয় বেতার উপস্থাপক তথা রেডিও ঘোষক।

১৯৩৪ - প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় গায়িকা। (মৃ.২৯/০৭/২০০৪)

১৯৭৯ - সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিন।

১৯৭৫ - শ্রীজাত বাঙালি কবি, ঔপ্যন্যাসিক, গীতিকার ও সুরকার।

মৃত্যুবার্ষিকী:

১৮০৭ - ইংরেজ মানবতাবাদী জন নিউটন।

১৯১৪ - বাঙালি কবি ও সাহিত্যিক নবীনচন্দ্র দাশ। (জ.২৭/০২/১৮৫৩)

১৯৬০ - মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল।

১৯৮২ - প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব। (জ.১৯০৬)

২০১১ - পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব, ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী। (জ.২৯/০৬/১৯৩৬)

২০১৭ - জটিলেশ্বর মুখোপাধ্যায়, কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী। (জ.১৩/১২/১৯৩৪)

২০২১ - ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়। (জ.১৯৩১)

২০২২ - চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক আলি আহমেদ আসলাম।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা