আন্তর্জাতিক

ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য কিংবা এ ধরনের পণ্য আমদানির অভিযোগে ৬০ বাণিজ্যিক অংশীদারের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে দেশটির ২৫টি অঙ্গরাজ্য।

সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালতে (ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) এ মামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

মামলাকারী অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়েস, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন, উইসকনসিন ও পেনসিলভেনিয়াসহ আরও ১৭টি অঙ্গরাজ্য। এসব অঙ্গরাজ্যে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রভাব তুলনামূলক বেশি। যুক্তরাষ্ট্রে বর্তমানে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।

এর আগে গত জুলাইয়ে ভারত, কানাডা, জাপান, নরওয়ে, তাইওয়ান, চীনসহ ৫৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারার আওতায় এই শুল্ক আরোপ করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২ এপ্রিল নতুন শুল্কনীতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। ওই নীতির আওতায় তিনি ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট (আইইইপিএ) ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর ১০ শতাংশ বেইসলাইন শুল্ক এবং পরবর্তী সময়ে পাল্টাপাল্টি শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপ করেন।

২০২৫ সালজুড়ে চীন, ভারত, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার সময়ে ‘পাল্টাপাল্টি শুল্ক’কে অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প।
চলতি ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি এক রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার সময় মার্কিন সর্বোচ্চ আদালত বলেছিলেন, এতদিন ইন্টারন্যাশনাল ইমরার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, ১৯৭৭ আইনটি বিধি বহির্ভূতভাবে ব্যবহার করে আসছিল ট্রাম্প প্রশাসন। ফলে এই আইনের আওতায় যে শুল্ক আরোপ করা হয়েছে— তা অবৈধ। পরে একই যুক্তিতে ৭ মে ট্রাম্প প্রশাসনের আরোপিত ‘বেইসলাইন’ শুল্কও বাতিল ঘোষণা করেন সুপ্রিম কোর্ট।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা দায়েরর পর এক বিবৃতিতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, যে ৬০ বাণিজ্যিক অংশীদারের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন— যুক্তরাষ্ট্রের বাজারের সব ধরনের পণ্যের ৯৯ দশমিক ৪ শতাংশ আসে সেসব দেশ এবং অঞ্চল থেকে।

বিবৃতিতে সুপ্রিম কোর্টের শুল্ক বাতিলের রায় স্মরণ করিয়ে দিয়ে লেটিশিয়া জেমস বলেন, “সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর ফের নতুন করে শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন আবারও মার্কিন পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর কর বাড়ানোর চেষ্টা করছে।”

“এখন ট্রাম্প প্রশাসন এই শুল্ক আরোপকে ন্যায্যতা দিতে অনেক কথা বলবে, কিন্তু আমাদের আইন এবং সংবিধানে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার খেয়াল-খুশি অনুযায়ী কোনো দেশের ওপর শুল্ক আরোপ করতে পারেন না।”

মামলা দায়ের পর এক প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের এই অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র তার আইনসম্মত ক্ষমতা ব্যবহার করে এমন সব অযৌক্তিক কাজ, নীতি ও কার্যকলাপ দূর করছে যা মার্কিন বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করে।”

দেশাই আরও বলেন, “জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ ও তা কার্যকরভাবে প্রয়োগ করতে কোনো বিদেশি দেশের ব্যর্থতা অযৌক্তিক এবং এটি মার্কিন শ্রমিকসহ মার্কিন বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করে, যার সমাধান করা আবশ্যক। প্রেসিডেন্টের প্রথম মেয়াদ থেকেই ধারা ৩০১-এর শুল্ক একটি আইনগতভাবে টেকসই হাতিয়ার হিসেবে প্রমাণিত হয়েছে এবং এখনও তা-ই আছে।”

এদিকে মামলা দায়েরের পর নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, ট্রাম্প প্রশাসন জোরপূর্বক শ্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক আরোপ সাধারণ ভোক্তাদের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। দ্য গার্ডিয়ানকে হোকুল বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অবৈধ শুল্ক সাধারণ কর্মজীবী বা খুচরা পর্যায়ের ব্যবসায়ী পরিবারগুলোর ওপর কর ছাড়া আর কিছুই নয়। প্রশাসনের এই শুল্কনীতির কারণে মুদিপণ্য, গৃহস্থালীর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, নির্মাণ সামগ্রী এবং সাধারণ মার্কিনীদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন পণ্যগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে।”

ক্যাথরিন আরও বলেন, “সুপ্রিম কোর্ট ইতোমধ্যে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, শুল্ক আরোপের নামে আইনকে উপেক্ষা করা যাবে না।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

বাংলাদেশ সব দিক থেকে ভালো খেলেছে: কামিন্স

নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে টেস্টে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। চার দিন...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা