ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২১ জন। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্তালিন আমলের বহুতল ভবনের নিচতলায় থাকা বালজি রসি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণ ঘটে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণটি একটি নারীর বহন করা দেশীয়ভাবে তৈরি (ইম্প্রোভাইজড) বোমা থেকে ঘটে।

প্রথমে মস্কো পুলিশ জানায়, ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। পরে আহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।

ঘটনার পর সশস্ত্র নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং রেস্তোরাঁয় প্রবেশ বন্ধ করে দেয়।

প্রাথমিকভাবে স্থানীয় কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছিল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে পরে রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, এটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা দেশীয়ভাবে তৈরি বোমার বিস্ফোরণ।

কমিটির দাবি, বোমাটি বহনকারী এক নারী রেস্তোরাঁয় ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এতে বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন ওই নিরাপত্তারক্ষী, বোমা বহনকারী নারী এবং রেস্তোরাঁর একজন অতিথি। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ এখনো নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করেনি। একই সঙ্গে কোনো সন্দেহভাজনের নামও জানানো হয়নি।

এদিকে, টেলিগ্রামভিত্তিক পর্যবেক্ষণ চ্যানেল অ্যাস্ট্রা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে এক রুশ জেনারেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেনি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্...

নন-ক্যাডার সুপারিশে মেধাতালিকা প্রকাশে বাধা নেই

বিসিএস নন-ক্যাডার পদে প্রার্থী সুপারিশের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশে বাংলাদেশ...

এলএনজি ঘাটতিতে তীব্র গ্যাস সংকট

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় ধ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

পুলিশ কোনো গোষ্ঠীর বাহিনী নয়: সালাহউদ্দিন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার মনে করে পুলিশ কোনো ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা