সংগৃহীত
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

দৈনিক আমার বাঙলা পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

শনিবার (৪ নভেম্বর), ১৯ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ রবিউস সানি ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৯১৮ - সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া-হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৫ - জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ - সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।

১৯৭২ - বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।

১৯৭৮ - শাহ সরকারের বিরুদ্ধে ইরানের মুসলিম জনগোষ্ঠির বিদ্রোহের মুখে শরীফ ইমামির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়।

১৯৯০ - ইরানি বিশিষ্ট গবেষক ডক্টর ফারার্মায অশুরি জাপানে প্রাকৃতিক কিছু বস্তুর মাঝে রশ্মি-বিরোধী গুণ-বৈশিষ্ট্য খুঁজে পেতে সক্ষম হয়েছিলেন।

১৯৯২ - ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২০০৮ - গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

২০২০- প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায়।

সৌদি কাফফারা বা কফিল পদ্ধতি সংস্কারের বিধিমালা ঘোষিত হয়।

জন্মদিন:

১৫৭৫ - গুইডো রেনি, ইতালীয় চিত্রশিল্পী।

১৬১৮ - আওরঙ্গজেব, মুঘল সম্রাট।

১৮১২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।

১৮৮২ - কাজী ইমদাদুল হক, বাঙালি সাহিত্যিক।

কাজী ইমদাদুল হক ১৮৮২ সালে বেঙ্গল প্রেসিডেন্সির খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে (বর্তমান বাংলাদেশ) জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী আতাউল হক আসামের জরিপ বিভাগে চাকরি করতে করতেন এবং পরবর্তীতে খুলনার ফৌজদারি আদালতের মোক্তার নিযুক্ত হন।

১৮৯০ - ক্লাবুন্ড, জার্মান কবি ও লেখক।

১৮৯৭ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী।

১৯০৮ - জোসেফ রটব্লাট, নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯১৬ - ওয়াল্টার ক্রঙ্কিটে, মার্কিন সাংবাদিক, কণ্ঠ অভিনেতা ও প্রযোজক।

১৯২৫ - ঋত্বিক ঘটক, বাঙালি চলচ্চিত্র নির্মাতা।

১৯২৯ - শকুন্তলা দেবী, মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক।

১৯৩৩ - চার্লস কুয়েন কাও, নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত হংকং-এর পদার্থবিদ ও প্রকৌশলী।

১৯৪৬ - লরা বুশ, মার্কিন শিক্ষাবিদ ও ৪৫ তম ফার্স্ট লেডি।

১৯৫০ - চার্লস ফ্রাইয়ের, মার্কিন লেখক।

১৯৫৫ - এন্ড্রু কিশোর, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

১৯৭১ - তাবু, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৮৪ - আইলা ইউসুফ, নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়।

১৯৮৫ - মারকেল জান্সেন, জার্মান ফুটবল খেলোয়াড়।

মৃত্যুদিন:

১৬৬৫ - বিজয়পুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ।

১৭০২ - জন বেনবও, ইনি ছিলেন ইংরেজ এডমিরাল।

১৭৭১ - কবি ও সাংবাদিক জেমস মন্টোগোমারি।

১৮১৮ - ইংরেজ কবি উইলফেদ্ধড ওয়েন।

১৮৪৭ - ফেলিক্স মেন্ডেলসহ্ন, জার্মান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক।

১৮৯৩ - পিয়ের টিরারড, ফ্রান্সের সুইস ফরাসি প্রকৌশলী ও রাজনীতিবিদ ও ৫৪ তম প্রধানমন্ত্রী।

১৯১৮ - উইলফ্রেড ওয়েন, ইংরেজ সৈনিক ও কবি।

১৯২১ - জাপানের প্রধানমন্ত্রী হারা তাকাশি টোকিওতে আততায়ীর দ্বারা নিহত হন।

১৯২৪ - গাব্রিয়েল ফাউরে, ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ।

১৯৪৯ - ইরানের প্রধানমান্ত্রী আবদুল হোসেন।

১৯৮২ - বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী।

১৯৯৫- ইসহাক রবিন চরমপন্থী এক ইসরাইলীর হাতে নিহত হন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৯৫ - আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান।

১৯৯৭ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯৯৯ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

২০১৪ - মো: আলী সিদ্দীকী বাংলাদেশি সঙ্গীত শিল্পী।

২০২১ - বিশিষ্ট ভারতীয় বাঙালি রাজনীতিক, কলকাতা পুরসভার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায়।(জ.১৯৪৬)

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই...

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে রাজবাড়ীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে রাজ...

সুন্দরগঞ্জেপাঁচ মাদক কারবারি আটক, কারাদণ্ড ও জরিমানা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদক বিক্রি, সেবন ও সংরক্ষণের অভিযোগে একই...

চলতি বছর ট্রাম্প ও শি-এর বৈঠক

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন, বেইজিংয়ে পৌঁছালে চীনের নেতা শি জিনপিং তাঁক...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরবও গোপনে ইরানে হামলা চালিয়েছিল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলার সময় সৌদি আরবও গোপনে বেশ কিছু...

একনেকে উঠল পদ্মা ব্যারাজ প্রকল্প

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধা...

রূপগঞ্জে শিক্ষিকার উপর হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রোজবার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা