ছবি: সংগৃহীত
খেলা

৯১ বলে ২৩৩, অভিষেকের ঝড়ো ইনিংস

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না অভিষেক শর্মার। তবে এমন কঠিন সময়েই দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। একটি স্থানীয় ওয়ানডে ম্যাচে মাত্র ৯১ বলে ১৫টি চার ও ২৫টি ছক্কার সাহায্যে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪।

পাঞ্জাব আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্টে অমৃতসর সিনিয়র দলের হয়ে তরন তারানের বিপক্ষে এই ঝড়ো ইনিংস খেলেন অভিষেক। তার ব্যাটিংয়ের ভিডিও ও স্কোরকার্ডের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিষেকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে অমৃতসর নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৩৩ রান।

বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা অভিষেক শর্মা চলতি বছর শুরু করেছিলেন শীর্ষস্থান থেকে। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। জিম্বাবুয়ে সফর থেকে তিন ইনিংসে মাত্র ১১ রান নিয়ে ফিরেছেন তিনি, যেখানে তার গড় ছিল ৩.৬৬। কয়েক মাস ধরেই ব্যাট হাতে ধারাবাহিকতার অভাবে ভুগছেন এই তরুণ ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে ২৬.২ গড়ে করেছিলেন ১৩১ রান। আর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ২৪.৫ গড়ে রান ৪৯! শেষ ১০টি টি-টোয়েন্টি ইনিংসে তার ফিফটি মাত্র একটি।

রানের চেয়ে তার আউটের ধরন বেশি দুশ্চিন্তায় ফেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন তিন ম্যাচেই আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির কাছে। তিনটি ভিন্ন শট খেললেও একই ভুলে আউট হয়েছেন তিনি। অফস্টাম্পের বাইরে দিয়ে আসা গতির বল কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি।

অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫, স্ট্রাইক রেট ১৯৫ এর কাছাকাছি। তারপর থেতে তার গড় নেমে ১৯.৪, স্ট্রাইক রেট ১৬৫।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

সামিট-এক্সিলারেটের এলএনজি সরবরাহ স্বাভাবিক, জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস

দীর্ঘদিনের গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখা...

দুই ছেলের মৃত্যুতে দিশেহারা সেকান্দর

দুই ছেলের মৃত্যুর খবর শুনে দিশেহারা হয়ে পড়েছেন সীতাকুন্ডের উপজেলার ভাটিয়ারী ই...

অটোইমিউন রোগের প্রাথমিক লক্ষণ

শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাধারণত সংক্রমণ ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে সুরক্...

লোডশেডিংয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছ...

কাঠ পুড়িয়ে ইট তৈরি হলে কঠোর ব্যবস্থা

কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮

গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা