ছবি: সংগৃহীত
খেলা

আর্জেন্টাইন ক্লাবের জার্সিতে বিতর্কিত স্লোগান

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ (মালভিনাস আর্জেন্টাইনদের) লেখা ব্যানার হাতে উদযাপন করে সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা। এ ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তদন্ত এখনও চলমান। এরই মধ্যে ফকল্যান্ডস (মালভিনাস) দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবিকে সামনে রেখে একই স্লোগানসংবলিত নতুন জার্সি উন্মোচন করেছে দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন।

রোববার দ্বিতীয় বিভাগে রেসিং দে করদোবার বিপক্ষে জয় পাওয়ার পর নতুন জার্সিটি প্রদর্শন করে ক্লাবটি। জার্সিতে স্থান পেয়েছে ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’—জাতীয় দলের খেলোয়াড়দের হাতে দেখা সেই একই স্লোগান, যা সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে তৎকালীন আর্জেন্টাইন সামরিক জান্তা সরকার দ্বীপপুঞ্জে অভিযান চালালে যুক্তরাজ্য পাল্টা সামরিক অভিযান শুরু করে। ৭৪ দিনব্যাপী ওই যুদ্ধে উভয় পক্ষের ৯৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হয় যুক্তরাজ্য, তবে দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার দাবি আজও অব্যাহত রয়েছে।

সম্প্রতি আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের পর দর্শকদের ছুড়ে দেওয়া ‘মালভিনাস আর্জেন্টাইনদের’ লেখা ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন লিসান্দ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসো, ক্রিস্তিয়ান রোমেরোসহ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার। সেই ঘটনার তদন্ত চলছে ফিফার, আর এর মধ্যেই একই বার্তা জার্সিতে তুলে ধরে নতুন করে আলোচনার জন্ম দিল আলমিরান্তে ব্রাউন।

আর্জেন্টিনা এই দ্বীপপুঞ্জটিকে আইসলাস মালভিনাস নামে ডাকলেও যুক্তরাজ্য ও বিশ্ববাসীর কাছে এটি ফকল্যান্ডস নামে পরিচিত। ফুটবলারদের ব্যানার প্রদর্শনীর পর ফিফাকে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানায় ইংল্যান্ড। এরপর ফিফা বিবৃতি দিয়ে বলেছে, ‘ফিফার শৃঙ্খলা কমিটি বর্তমানে ম্যাচের প্রতিবেদনগুলো মূল্যায়ন করছে এবং ফিফার শৃঙ্খলাবিধির ওপর ভিত্তি করে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনা করছে।’

এমন অবস্থায় আর্জেন্টাইন ক্লাব হয়তো নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ল। রেসিংয়ের বিপক্ষে শুরুর একাদমে থাকা খেলোয়াড়দের ছবি দিয়ে আলমিরান্তে এক্স-এ পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘তারা আর্জেন্টাইন।’

এই ম্যাচ সামনে রেখে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিল ক্লাবটি, ‘আজীবন আর্জেন্টাইন। আইসলাস মালভিনাসের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি সংবলিত জার্সিটি তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই রোববার রেসিং দে করদোবার বিপক্ষে ম্যাচে প্রথমবার এটি পরব আমরা।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা: প্রধানমন্ত্রী

একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্নভাবে...

আলোকবালিতে প্রকাশ্যে সুমন মিয়াকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় সুমন...

পিরোজপুরে নির্মাণাধীন সাইক্লোন সেন্টার পরিদর্শন

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা