আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৪ সেনা ও ১৫ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য ও ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখাওয়ায় পৃথক দুটি ঘটনায় তারা নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়া ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় অভিযান চালানো হয়। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়। নিহতরা আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন বলেও দাবি করেছে আইএসপিআর।

এরপর দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী ও চার সেনা সদস্য নিহত হন। সেনা সদস্যরা হলেন-লেফটেন্যান্ট মোহাম্মদ হাসান অর্জাফ (২১), নায়েব সুবেদার মোহাম্মদ বিলাল (৩৯), সিপাহী ফারহাত উল্লাহ (২৭) এবং সিপাহী হিমত খান (২৯)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া এলাকাটি সন্ত্রাসীমুক্ত করতে ‘অপারেশন স্যানিটাইজেশন’ পরিচালনা করা হচ্ছে। এই অপারেশনের অংশ হিসেবে শনিবার দুটি জায়গায় অভিযান চালানো হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিযানে সেনাবাহিনীর সফলতা ও সেনাদের আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন।

এক বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, ‘সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। এই অভিযানে শহিদ সেনাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

অপর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘সেনাবাহিনীর শহিদ সদস্যদের আত্মত্যাগে জাতি গর্বিত। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো এবং তাদের খারাপ উদ্দেশ্য কখনোই সফল হতে দেবো না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা