আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমায় একটি ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ছয়জন।

আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তানের হারনাই শহরের একটি কয়লা খনির কাছাকাছি সড়কে এ বিস্ফোরণ ঘটে। ট্রাকটি শ্রমিকদের বহন করে নিয়ে যাচ্ছিল।

ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজন শ্রমিকের। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অঞ্চলটিতে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলো প্রায়ই হামলা চালায়।

স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে গত কয়েক বছর ধরেই তৎপর বিচ্ছিন্নতাবাদীরা। বেড়েছে অপহরণসহ নানা অপরাধ।

দেশটির একজন আধাসামরিক কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস আগে থেকেই স্থাপন করা ছিল। কয়লা খনি শ্রমিকদের বহনকারী ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে এটি বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই বিস্ফোরক ডিভাইসটি সম্ভবত দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এখনও কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

অঞ্চলটির ডেপুটি কমিশনার হযরত ওয়ালি আগা জানান, বোমা বিস্ফোরণের সময় ট্রাকটিকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা