ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

শাটডাউন এড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র অল্পের জন্য দেশটির সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার অবস্থা বা শাটডাউন থেকে রক্ষা পেয়েছে। শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিদলীয় বিল পাস না হলে শনিবারের পর (১ অক্টোবর মধ্যরাত) যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেত। এর ফলে ৪০ লাখ কর্মীর বেতন বন্ধ হয়ে যেতো।

শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে এ বিলের মাধ্যমে অর্থায়ন করা যাবে। ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়।

ডেমোক্র্যাটরা শাটডাউন এড়ানোকে জয় হিসেবে দেখছেন। প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট এ বিলটিকে সমর্থন করেছেন। রিপাবলিকানদের মধ্যে ১২৬ জন বিলটিকে সমর্থন করেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে দেশটির কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের যে বিল আনা হয়েছিল, কট্টরপন্থী রিপাবলিকানরা তা বাতিল করে।

তাই ধারণা করা হচ্ছিল বিল পাস না হওয়ার কারণে এখন শাটডাউন এড়ানোর পথ নেই। তবে হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি আশা ছাড়েননি।

বাইডেন সরকার শেষ পর্যন্ত দ্বিদলীয় বিল পাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শাটডাউন এড়াতে পেরেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা