ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, শি’কে পুতিনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ তথ্য জানা গেছে।

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘আপনার নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সাথে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক অঙ্গনে তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।’

পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে।

শি জিন পিং’য়ের সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সকল সফলতা কামনা করেছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে অভিনন্দন বার্তায় পুতিন চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকের ফাঁকে শি জিন পিংয়ের সাথে বৈঠক করার বিষয়ে আশা প্রকাশ করেছেন।

এদিকে অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথাও জানিয়েছেন পুতিন।

গত ২৬ সেপ্টেম্বর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্টের চীন সফরের দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে তা এখনও ঘোষিত হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা