সংগৃহীত
আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি ক্লিনটনের কার্যালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

ক্লিনটনের (৭৮) সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে তাকে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তার মনোবল চাঙ্গা আছে।

সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন ক্লিনটন। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্তের পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। ছয় বছর পর তিনি স্টেন্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যান।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জীবনযাপন প্রক্রিয়ায় বড় আকারে পরিবর্তন আনেন ক্লিনটন। তিনি মাছ-মাংস ছেড়ে শুধু শাকসবজি খেতে শুরু করেন। ২০২২ সালের নভেম্বরে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ক্লিনটন।

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ৬৩ বছর বয়সী বারাক ওবামার পর তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী সাবেক প্রেসিডেন্ট যিনি এখনো বেঁচে আছেন।

প্রেসিডেন্ট থাকাকালীন নানা কেলেঙ্কারির বেড়াজালে জড়িয়ে পড়লেও, দুই দশক পর তিনি একটি স্থিতিশীল জীবন উপভোগ করছেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন কূটনীতিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থেকেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা