সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কেরালায় ভূমিধসে ৫৪ জনের মত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া শতাধিক মানুষ এখন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ভূমিধসের এ ঘটনা ঘটে। সেখানে ভারতের দুর্যোগ মোকাবিলা বাহিনীসহ (এনডিআরএফ) বিভিন্ন সংস্থা উদ্ধারকাজে অংশ নিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেখানে ভারী বৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। ভয়াবহ এই দুর্যোগের পর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এলডিএফ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এছাড়া আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানানো হয়।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, ভূমিধসের পরপরই সব সরকারি সংস্থা উদ্ধারকাজে নেমেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আটকে থাকা লোকজনকে দ্রুত বের করে আনার জোর প্রচেষ্টা চলছে।

পিনারাই বিজয়ন আরও বলেন, কেরালার নিজস্ব বিপর্যয় মোকাবিলা দপ্তর ও এনডিআরএফের দল বিপর্যস্ত এলাকায় পৌঁছেছে। এনডিআরএফের আরও বেশি সংখ্যক সদস্য পাঠানো হচ্ছে। ভূমিধসে ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিনা জজ।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য ওয়াক্ত মত...

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বশান্তি রক্ষা, জলবায়ু ন্যায়বিচার (ক্...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা