সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইথিওপিয়ায় নৌকাডুবি, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে আকস্মিক বন্যায় ফুঁসে ওঠা নদীতে নৌকাডুবির ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

রোববার (২৮ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আমহারা অঞ্চলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে উত্তর ইথিওপিয়া থেকে পাওয়া খবরে বলা হয়েছে। কাঠের তৈরি ওই নৌকাটি ইরিত্রিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্ত বরাবর বয়ে চলা টেকেজ নদীর ওপারে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাচ্ছিল যাত্রীদের।

আকস্মিক বন্যার কবলে পড়ে শনিবার নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়াদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমহারা মিডিয়া কর্পোরেশন (এএমসি) জানিয়েছে। তাদের মধ্যে ‘গুরুতর আহত’ এক শিশুও রয়েছে।

অবশ্য যারা মারা গেছে তাদের সবার মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে কিনা তা রোববার পর্যন্ত স্পষ্ট হয়নি।

টেকেজ নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ গত মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা এএমসিকে জানিয়েছেন।

প্রসঙ্গত, উত্তর ইথিওপিয়াতে গণমাধ্যমের প্রবেশাধিকার কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে ব্যাপকভাবে সীমাবদ্ধ। এই অঞ্চলে সেনাবাহিনী এবং ফানো নামে পরিচিত জাতিগত আমহারা মিলিশিয়াদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ দেখা গেছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা