ফাইল ফটো
আন্তর্জাতিক

পবিত্র কাবাঘরের প্রধান চাবিরক্ষক শেখ সালেহ’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবাঘরের প্রধান চাবিরক্ষক ও তত্ত্বাবধায়ক ড. শেখ সালেহ আল শাইবি মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ অসুস্থতার পর গত শনিবার (২২ জুন) সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে গালফ নিউজ।

মসজিদ আল-হারেমে জানাজার পর মক্কার আল মুআল্লা কবরস্থানে শেখ সালেহ আল শাইবিকে দাফন করা হয়েছে। তিনি পবিত্র কাবাঘরের ১০৯তম গার্ডিয়ান অব দ্য কাবা ছিলেন।

প্রায় ১ হাজার ৬০০ বছর ধরে আরবের বানু শাইবা সম্প্রদায় পবিত্র কাবাঘরের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এ সম্প্রদায়ের কাছে পবিত্র ঘরের চাবি সংরক্ষিত থাকে। এ সম্প্রদায়ের সদস্য শেখ সালেহ আল শাইবি ২০১৩ সাল থেকে কাবাঘরের তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করে আসছিলেন।

ইসলাম ধর্মের পণ্ডিত আল শাইবি ইসলামিক স্টাডিজে ডক্টরেট করেছেন। তিনি ধর্ম ও ইতিহাসের উপর বেশ কয়েকটি বই লিখেছেন।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল শাইবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ঢাকা থেকে চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৯টি বগি লাইনচ্...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

গভীর রাত পর্যন্ত খোলা দোকান

ঈদুল ফিতরকে সামনে রেখে শেষ মুহূর্তের কেনাকাটায় এখন...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা