আন্তর্জাতিক

নিপাহ ভাইরাস: মৃত্যুহার করোনার চেয়ে বেশি, আতঙ্কে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রতিদিনই বাড়ছে নিপাহ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে দুজনের মৃত্যু ও ছয়জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে কেরালাবাসী আতঙ্কিত।

এরই মধ্যে নিপাহ ভাইরাসে মৃত্যুহার করোনার চেয়েও বেশি বলে জানিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। খবর হিন্দুস্তান টাইমসের।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে আইসিএমআর-এর ডিজি বলেন, ‘করোনার তুলনায় নিপাহ ভাইরাসে মৃত্যুহার বেশি। নিপাহ ভাইরাসে মৃত্যুর হার ৪০-৭০ শতাংশ।’

এদিকে, কয়েক দিন আগে নিপাহ ভাইরাস সংক্রমণের কারণে কেরালার কোঝিকোড় জেলার সাতটি গ্রাম পঞ্চায়েতকে 'কনটেনমেন্ট জোন' ঘোষণা করা হয়েছিল। এছাড়াও কয়েকটি স্কুল কলেজসহ সংক্রমিত এলাকার অফিসও বন্ধ করে দেয়া হয়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ দাবি করেছেন, নিপাহ ভাইরাসের যে স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট কেরালায় ছড়িয়েছে তা ‘বাংলাদেশি ভ্যারিয়েন্ট’। তিনি জানান, এই ভ্যারিয়েন্ট কম সংক্রামক, তবে মারণ ক্ষমতা বেশি। আর তা মানুষ থেকে মানুষে ছড়িয়ে যাচ্ছে।

নিপাহ ভাইরাসে চলতি মাসের শুরুতে কেরালার কোঝিকোড় জেলায় একজনের মৃত্যু হয়। একই জেলায় অন্যজনের মৃত্যু হয় ৩০ আগস্ট। প্রাণ হারানো একজনের দুই স্বজনের দেহেও নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রাণ হারানো দুজনের সংস্পর্শে আসা ১৬৮ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হচ্ছে। কেরালায় ২০১৮ সালের পর এটি নিপার চতুর্থ প্রাদুর্ভাব। ২০১৮ সালে কেরালায় প্রথম নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। ওই বছর ২৩ জন আক্রান্ত হয়। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়।

নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য কোনো ওষুধ বা টিকা না থাকায় রোগীদের মৃত্যুর হার অনেক বেশি। ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডবিয়া মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জানান, কেন্দ্রীয় সরকার কেরালা রাজ্যের পরিস্থিতি যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা