আন্তর্জাতিক

ইউক্রেনের শস্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে ইইউ, আশা কিয়েভের

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, তারা আশা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনের খাদ্য শস্য এবং অন্যান্য কৃষি পণ্য রপ্তানির উপর আরোপ করা সকল বিধিনিষেধ শুক্রবারের পর তুলে নেবে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের পদক্ষেপ ইইউ-ইউক্রেন অ্যাসোসিয়েশন চুক্তির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন বাজারের নীতি ও নিয়মাবলীর লঙ্ঘন রোধ করবে।’

মন্ত্রণালয় ইউক্রেনের শস্য আমদানি ফের শুরু করার বুলগেরিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যভূক্ত অন্যান্য দেশকে এমন উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

গত মে মাসে ইউরোপীয় কমিশন ইউক্রেন থেকে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ পোল্যান্ড, স্লোভাকিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এবং হাঙ্গেরি শস্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। শুক্রবার এ নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা রয়েছে।

এ সপ্তাহের গোড়ার দিকে পোল্যান্ড এবং হাঙ্গেরির কর্মকর্তারা বলেছিলেন যে, দেশগুলো ইউক্রেনের শস্য আমদানির উপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

অপ্রতিমের মা-বাবাকে হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ই...

গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ

গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো কোনো গণতান্ত্রিক সরক...

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ...

মন খারাপ হলে কয়েক মিনিটেই ফুরফুরে করবেন যেভাবে

নানা কারণেই আমাদের মন খারাপ হতে পারে এবং এর প্রভাব পড়ে পরিবার বা কাছের বন্ধু...

সচিব পরিচয়ে সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ

রাজধানীর দারুস সালাম এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে সচিব পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা