সংগৃহিত
আন্তর্জাতিক

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এক নারী এমপি জানিয়েছেন, তাকে মাদক খাইয়ে যৌন হেনস্তা করা হয়েছে। সন্ধ্যার পর একটি পার্টিতে গিয়েছিলেন তিনি। সেখানে নিজের অজান্তে তাকে মাদক সেবন করানো হয়। ঘটনাটি ঘটেছে তার নিজের নির্বাচনী এলাকা ইয়েপ্পুনে।

ব্রিটানি লউগা নামের এই নারী এমপি বলেছেন, “এমন ঘটনা যে কারও সঙ্গে হতে পারে। আর দুঃখজনকভাবে আমাদের অনেকের সঙ্গে এমনটি হয়ে থাকে।”

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ৩৭ বছর বয়সী এই এমপি গত ২৮ এপ্রিল প্রথমে পুলিশের কাছে এবং পরে হাসপাতালে যান। অস্ট্রেলিয়ান পুলিশ এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।

তিনি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বলেছেন, “হাসপাতালে পরীক্ষায় আমার দেহে মাদক পাওয়া গেছে যেটি আমি গ্রহণ করিনি। এই মাদক আমার দেহে মারাত্মক প্রভাব ফেলেছে।”

তিনি আরও বলেছেন, “এটি ঠিক নয়। এ ধরনের হেনস্তা ছাড়া আমাদের সমাজের সঙ্গে মেলামেশার সুযোগ থাকতে হবে।”

কুইন্সল্যান্ডের আবাসনমন্ত্রী মেগান স্ক্যানলন এ ঘটনা জানার পর বিষ্ময় প্রকাশ করেছেন। এটিকে ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন, “ব্রিটানি একজন সহকর্মী, একজন বন্ধু এবং কুইন্সল্যান্ড সংসদের একজন সদস্য। তার সম্পর্কে এগুলো পড়া খুবই বিষ্ময়কর।” সূত্র: দ্য টেলিগ্রাফ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা