সংগৃহিত
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখতে বললেন সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইতিহাসে প্রথমবারের মতো চালানো এই হামলার পর ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। ইরানের হামলার জবাব দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান।

এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে ইরানের হামলার পর ‘মাথা ঠান্ডা রেখে জয় করতে’ মঙ্গলবার বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এএফপি বলছে, মঙ্গলবার বিকেলে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফোন কলে প্রধানমন্ত্রী সুনাক নেতানিয়াহুকে চলমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, ‘তিনি (সুনাক) জোর দিয়ে বলেছেন, উত্তেজনার উল্লেখযোগ্য বৃদ্ধি কারও স্বার্থে ভালো কিছু নয় এবং এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতাকে আরও গভীরে নিয়ে যাবে। জয়ের জন্য মাথা ঠান্ডা রাখার সময় এখন।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, সুনাক ‘ইসরায়েলের নিরাপত্তা এবং বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যুক্তরাজ্যের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন’। প্রধানমন্ত্রী সুনাক (নেতানিয়াহুকে) বলেছেন- ইরান গুরুতরভাবে ভুল হিসেব-নিকেশ করেছে এবং বিশ্ব মঞ্চে এই দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এছাড়া ইরানের হামলার জেরে বিশ্বমঞ্চে জি-৭ কূটনৈতিক প্রতিক্রিয়ায় সমন্বয় করছে বলেও জানিয়েছে সুনাকের কার্যালয়।

এদিকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ছয় মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসন চলছে এবং সেখানে আপাতভাবে যুদ্ধবিরতির কোনও সম্ভাবনাও দেখা যাচ্ছে না।

নেতানিয়াহুর সঙ্গে ফোনকলের রিডআউটে বলা হয়েছে, সুনাক কলে বলেছেন- তিনি গাজায় ‘গুরুতর মানবিক সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন’।

এতে আরও বলা হয়েছে, ‘ইসরায়েল যত দ্রুত সম্ভব নতুন ত্রাণ রুট উন্মুক্ত করার পাশাপাশি অত্যাবশ্যকীয় সহায়তা সরবরাহ করাসহ গাজায় ত্রাণ প্রবেশের ক্ষেত্রে যুক্তরাজ্য ব্যাপক পদক্ষেপ ও জোরালো পরিবর্তন দেখতে চায়।’

‘প্রধানমন্ত্রী বলেছেন- সপ্তাহান্তে হামাস একটি চুক্তি আটকে দিয়েছে এবং এটি গভীরভাবে হতাশাজনক। এই চুক্তি ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে এবং বন্দিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে পারত’।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা