সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে একটি রঙের কারখানায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন আহতও হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

দিল্লি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, দয়ালপুরের ওই কারখানায় বিস্ফোরণের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা খবর পান। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত ১১ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে একজন পুলিশসহ চারজন দগ্ধ হয়েছেন ও আরও দুজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে দুটি গুদাম ও একটি মাদক পুনর্বাসন কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, একটি বিকট শব্দ হওয়ার পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কারখানায় মজুত রাসায়নিকের কারণে বিস্ফোরণ হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। এজন্য তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। সূত্র: এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা