সংগৃহিত
আন্তর্জাতিক

বেলগোরোদে গোলাবর্ষণে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সীমান্ত নগরী বেলগোরোদের গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাাডকভ রোববার বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশুসহ ২১ জন নিহত ও ৩০টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষতি হয়েছে।

গ্ল্যাডকভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বেলগোরোদ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। ১৭ শিশুসহ ১১০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।”খবর এএফপি’র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্র ও শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেলগোরোদ ও এর বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এ সময়ে ক্লাস্টার বোমাও ব্যবহার করা হয়।

মন্ত্রণালয় বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রকেট ও বেশিরভাগ শেলগুলিকে বাধা দেয় এবং শুক্রবার রাতে বেলগোরোদের বিভিন্ন এলাকার ১৩টি রকেট ধ্বংস করে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা