সংগৃহিত
আন্তর্জাতিক

বৈশ্বিক অশান্তির জন্য পশ্চিমারা দায়ী

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলোর ষড়যন্ত্র, যাদের আধিপত্য কমে যাচ্ছে তারাই মূলত বিশ্বকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী।

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।

তাস নিউজকে দেওয়া বছরের শেষ সাক্ষাৎকারে ল্যাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বজুড়ে কেউই ২০২৪ সালে পশ্চিমা ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারে না।

তিনি বলেন, বিশ্বে অস্থিতিশীলতা অব্যাহত রয়েছে এবং এর একটি কারণ হল, পশ্চিমের শাসক চক্র তাদের সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সংকটকে উস্কে দিচ্ছে; যাতে অন্য দেশের জনগণের অর্থে তাদের নিজেদের সমস্যার সমাধান করা যায়।

ল্যাভরভ বলেন, ‘‘এটা বলা যেতে পারে, যে পরিস্থিতিতে পশ্চিমারা আধিপত্যকে আঁকড়ে ধরে আছে তা থেকে সরে যাচ্ছে, তাদের ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে কেউ রক্ষা পাবেন না। এই বিষয়ে ক্রমবর্ধমান বোঝাপড়া রয়েছে।’’

ব্যাপকভাবে বিচ্ছিন্ন অঞ্চলের বেশিরভাগ অশান্তি ও সংঘাতের জন্য পশ্চিমকে দায়ী করেছে মস্কো।

ইউক্রেনে যুদ্ধকে ন্যাটোর সম্প্রসারণ এবং মস্কোর ‘‘কৌশলগত পরাজয়’’ ঘটাতে ‘‘সম্মিলিত পশ্চিমা’’ প্রচেষ্টার বিরুদ্ধে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দাবি করে রাশিয়া। মস্কো বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রাদুর্ভাব মার্কিন পররাষ্ট্রনীতির দীর্ঘস্থায়ী ব্যর্থতার ফল। চলমান হামাস-ইসরায়েল সংঘাত নিরসনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে রাশিয়া।

তাসকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনের আহ্বান জানিয়েছেন ল্যাভরভ। একই সঙ্গে ওই অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের সম্মিলিত শাস্তি দেওয়ার নীতিকে ‘‘অগ্রহণযোগ্য’’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা