ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ সোমবার এই পুরস্কার ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর আবিষ্কার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন করেছে। এর ফলে ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কারপ্রাপ্তরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার) অর্থমূল্য ও একটি স্বর্ণপদক। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

আবিষ্কারের তাৎপর্য তুলে ধরে নোবেল কমিটি বলেছে, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ ইমিউন সিস্টেমের এমন একটি প্রক্রিয়া যা শরীরকে নিজের কোষের বিরুদ্ধে অকারণে প্রতিক্রিয়া জানাতে বাধা দেয়। এই প্রক্রিয়ার ব্যাঘাত ঘটলে সৃষ্টি হয় বিভিন্ন অটোইমিউন রোগ। তিন বিজ্ঞানীর কাজ এই জটিল প্রক্রিয়ার মৌলিক রহস্য উন্মোচন করেছে।

নোবেল পুরস্কারের সূচনা হয় ১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী। ডিনামাইট আবিষ্কারক নোবেল তার বিপুল সম্পদ উৎসর্গ করেছিলেন মানবতার কল্যাণে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদানের জন্য। পরে সংযোজিত হয় অর্থনীতির পুরস্কার, যা অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্সব্যাংক।

প্রতিবছর বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার স্টকহোমে প্রদান করা হয়। কেবল শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে। যা সুইডেন-নরওয়ের ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্কের প্রতিফলন।

গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা ‘মাইক্রোআরএনএ’ আবিষ্কারের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন কীভাবে বহুকোষী প্রাণীর কোষগুলো বিশেষায়িত হয় এবং জীবনচক্র নিয়ন্ত্রণ করে।

চিকিৎসাবিজ্ঞানে জয়ীদের নাম ঘোষণার মাধ্যমে প্রতিবছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর পর্যায়ক্রমে ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে পুরস্কারপ্রাপ্তদের নাম।

এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে নোবেল পুরস্কার আজও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। প্রতি বছর ১০ ডিসেম্বর রাজপরিবারের উপস্থিতিতে আয়োজিত হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নৈশভোজ। যা মানব সভ্যতার জ্ঞান, বিজ্ঞান ও শান্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য...

তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছ...

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দি...

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিল বিসিবি

পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়েছিল, সাকিব আল হাসানের জন্য বাংলাদেশের দরজ...

লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি এক নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা।...

শিক্ষার্থীদের পরিবর্তিত যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে: তথ্যমন্ত্রী

দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। তাদেরকে পরিবর্তিত যুগের সাথে ত...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে...

সরকার হাম মোকাবিলায় বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এমএ মুহিত জানিয়েছেন, আগামী...

পাস হলো ব্যাংক রেজোল্যুশন আইন, পুরোনো মালিকদের ফেরার সুযোগ

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ বিল আকারে গত শুক্...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা