সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে নেতানিয়াহুকে ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক    

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্বপ্রাপ্ত ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পৌঁছে দিয়েছেন।

ট্রাম্পের ওই বার্তায় বলা হয়েছে— ইরান ইস্যুতে দুই দেশের একই কৌশলে এগিয়ে যাওয়া উচিত।

সোমবার (২৬ মে) ইসরায়েল সফর শেষে নোয়েম ফক্স নিউজকে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল বেশ খোলামেলা।

রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরমাণুবিষয়ক পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর কয়েক দিন পর নোয়েমের এমন মন্তব্য সামনে এলো।

ক্রিস্টি নোয়েম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সেখানে পাঠান যেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই আলোচনার অগ্রগতি এবং ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব নিয়ে কথা বলতে পারি। এই প্রক্রিয়াকে এগোতে দেওয়া খুব গুরুত্বপূর্ণ।

রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে কিছু খুব, খুব ভালো আলোচনা করেছি। আমি জানি না, আগামী দুদিনের মধ্যে ভালো-মন্দ কোনো খবর দিতে পারব কি না। তবে আমার মনে হচ্ছে, আমি ভালো কিছুই বলব।

এরইমধ্যে সিএনএন একটি প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরমাণু আলোচনা চলতে থাকলেও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা