ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

আলোচনায় ডা. নুসরাতের ‘সেক্স এডুকেশন’ বই

প্রকাশের পর থেকেই পাঠক মহলে বেশ আলোচনায় রয়েছে ডা. নুসরাত জাহান দৃষ্টির লেখা ‘সেক্স এডুকেশন’ নামের বই। লেখকের মতে, সুখময় দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর শারীরিক সম্পর্ক খুব জরুরি। বইটি মূলত এমন একটি সম্পর্ক তৈরিতে যেন ভূমিকা রাখতে পারে সে উদ্দেশ্যে লেখা।

তিনি মনে করেন, অন্যান্য শিক্ষার মতো সেক্স এডুকেশন বা যৌনশিক্ষা হুবহু এক ধরনের শিক্ষা না হলেও সঠিকভাবে জেনে নেওয়ার মতো অনেক বিষয় সেক্সে রয়েছে। একটা বয়সে এসে সেটা জানা যেন আরও বেশি প্রয়োজন। বিষয়গুলো না জানা থাকলে বরং ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি।

লেখক বলেন, ‘শারীরিক যেকোনো সমস্যা নিয়েই আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। কিন্তু এই বিষয়টি স্পর্শকাতর হওয়ার কারণে অনেকেই এ জাতীয় সমস্যাগুলো নিজেদের মধ্যে পুষে রাখেন। অথবা কোথায় বলবেন- সেটা নিয়েও সংকোচে থাকেন। ফলে সমস্যা কিন্তু থেকেই যায়। যেখান থেকে অনেক সময় স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘাটতি তৈরি হয় কিংবা উভয়ের মধ্যে দূরত্ব বাড়ে। অথচ কিছু বিষয় বা কিছু কৌশল একটু জানা থাকলে, সেগুলো আসলে কোনো সমস্যার মধ্যেই পড়ে না। সে জন্যই কিছুটা সচেতনতা দরকার। সেই বিষয়গুলো জানতেই সাহায্য করবে বইটি।

প্রসঙ্গত, ডা. নুসরাত একজন সেক্সোলজিস্ট। চিকিৎসা বিজ্ঞানে তিনি এ বিষয়টি নিয়ে পড়াশোনা করেছেন। ‘SexEdu With Dr. Dristy’ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। পড়াশোনার আলোকে এবং রোগীদের সমস্যা নিয়ে বর্ণিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার আলোকে মানুষের সেবা করার জন্য তিনি বইটি লিখেছেন।

বইটি সচেতন নারী-পুরুষ উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। বাইটিতে উল্লেখ করা নির্দিষ্ট বিষয়গুলো ছাড়াও অনেক উপকারে আসে বাইটির প্রশ্নোত্তর পর্বের ১৫০টির বেশি বিভিন্ন প্রশ্ন। উল্লেখ্য, ডা. নুসরাত বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। ইউটিউব চ্যানেলেও তার স্বাস্থ্যবিষয়ক পরামর্শ বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে কুষ্টিয়া প্রকাশন থেকে বইটি পাওয়া যাচ্ছে ই-বুক ও হার্ডকপিতেও। বইটি অনলাইন বুক শপেও পাওয়া যাবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা