সংগৃহীত
বিনোদন

মহাকুম্ভে পুণ্যস্নানে ক্যাটরিনা, কী ঘটেছিল

বিনোদন ডেস্ক

দীর্ঘ ১৪৪ বছর পর একবার অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। আর তাই ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমিয়েছেন কোটি কোটি মানুষ। ভক্তদের বিশ্বাস— মহাকুম্ভে পুণ্যস্নান করলেই 'পাপ ধুয়ে সাফ হবে', আর সেই বিশ্বাস থেকেই মহাকুম্ভে পুণ্যস্নানে ভিড় জমাচ্ছেন মানুষ।

প্রয়াগরাজে ভিড় এখনো কমেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন তারকারা। শেষের দিকে মহাকুম্ভেতে বলিউডের তারকাদের ভিড় জমেছে। এবার ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

মহাকুম্ভে পুণ্যর আশায় দুদিন আগেই শাশুড়িকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ত্রিবেণি সঙ্গমে ক্যাটরিনার স্নানের ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তে। হলুদ রঙের সালোয়ার-কামিজ পরে স্নান করেছিলেন অভিনেত্রী। তার হাতে জড়ানো ছিল রুদ্রাক্ষের মালা। কিন্তু মহাকুম্ভে গিয়ে নাকি বিপাকে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

সামাজিকমাধ্যমে বেশ কিছু ভাইরাল ভিডিওয়ে দেখা যায়, কুম্ভে স্নান করতে গিয়ে ক্যাটরিনাকে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল। অভিনেত্রীকে দেখে শয়ে শয়ে মানুষ এগিয়ে আসেন। ঘিরে ধরেন ক্যাটরিনা ও তার পরিবারকে। ক্যাটরিনার সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যেই ভক্তরা ভিড় করেছিলেন বলে জানা গেছে। তবে এর জন্য বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এমন বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও। কিন্তু ক্যাটরিনাকে দেখে তারা ভিড় করতে থাকেন সেলফি তোলার জন্য। সংবাদমাধ্যম ও নেটপ্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যেও।

মহাকুম্ভে ‘ভিআইপি কালচার’ নিয়ে নানা আলোচনা হচ্ছে। এ প্রসঙ্গে এক নেটিজেন লিখেছেন— এ জন্যই ভিআইপিদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখা হচ্ছে। তারকারা যদি সাধারণ মানুষের মতো যান, জানি না কী কী ঘটে যাবে!

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) কুম্ভে পৌঁছে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল মহারাজ স্বামী চিদানন্দ সরস্বতীর আখড়ায়। পরমার্থ নিকেতন আশ্রমের সাধুসন্তদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন ছিলেন অভিনেত্রী। ক্যাটরিনা বলেছিলেন, অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। এই পরিবেশ, এখানকার সৌন্দর্যের একটা আলাদা মাহাত্ম্য আছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা