সংগৃহীত
বিনোদন

বিয়ের সময় জানালেন সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই করলেও সুস্মিতা সেন ঘর বাঁধেননি। । দুই সন্তানকে দত্তক নিয়েছেন। ‘সিঙ্গেল মাদার’র ভূমিকায় অতুলনীয়। বলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা রূপে-গুণে অনন্যা। তবু কেন অবিবাহিত? বারবার এই প্রশ্নবাণে বিদ্ধ হন।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনেও সেই একই প্রশ্নের মুখোমুখি সুস্মিতা সেন। এ সময় স্টারডমকে দূরে রেখে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেত্রী। গুছিয়ে সব প্রশ্নের উত্তর দেন।

অনুরাগীরা তার কাছে বিয়ের পরিকল্পনা জানতে চাইলে সুস্মিতা বলেন, ‘আমিও বিয়ে করতে চাই। তার জন্য তো যোগ্য পাত্র প্রয়োজন। বিয়ে তো বললেই হয়ে যায় না। দুটো মনের মিলনের জন্য তো রোমান্টিক হওয়া দরকার যাতে আমার মনে কথা তার হৃদয় শুনতে পায়।যেদিন এটি সম্ভব হবে সেদিনই বিয়ে করে নেব।’

সম্প্রতি জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুস্মিতা। সেই প্রসঙ্গ টেনেই সুস্মিতাকে তার নিজের বিয়ের পরিকল্পনা শেয়ার করার অনুরোধ করেন এক অনুরাগী। কোনো রকম আপত্তি না করেই সাবেক বিশ্বসুন্দরী তার মনের কথা শেয়ার করেন।

তার কথা থেকে একটি বিষয় স্পষ্ট, বিয়ের শখ ষোলো আনা, শুধু সঠিক পাত্রের অভাব!

ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদি থেকে রহমান শলের।

২০২১-এর হাঁটুর বয়সী প্রেমিক রহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা। ২০২২-এ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্ত।

ওই বছরই ললিত মোদি সুস্মিতাকে ‘বেটারহাফ’, অর্থাৎ অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করেছিলেন। কিন্তু পরে নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে সুস্মিতার নাম-ছবি সব সরিয়ে ফেলেন।

সুস্মিতাকে শেষ দেখা গেছে ওয়েব সিরিজ ‘আরিয়া ৩’-তে। সিরিজের তিনটি পর্বই দারুণ সাড়া ফেলেছিল দর্শকমহলে। এখন ভক্তরা অপেক্ষায় রয়েছেন কনের সাজে তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার জন্য।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা