সংগৃহীত
বিনোদন

বিয়ে না করার কারণ জানালেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের বয়স ৫০ ছুঁই ছুঁই। কিন্তু বিয়ে করেননি তিনি। কেন করেননি তা নিয়ে সবার কৌতূহল। যদিও নানা সময়ে প্রেমে পড়েছেন তিনি।

বিয়ে না হওয়ায় কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন সুস্মিতা। বরং ভুল মানুষের সঙ্গে বিয়ে হতে হতে বেঁচে গেছেন, তা ভেবে স্বস্তি অনুভব করেন অভিনেত্রী।

মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর তকমা পেয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই অভিষেক বিনোদন জগতের সিনেমা ইন্ডাস্ট্রিতে। বলিউডে কাজ করতে করতে সিদ্ধান্ত নিয়েছিলেন মা হওয়ার। মাত্র ২৪ বছরেই একাকী মায়ের সব দায়িত্ব পালন করেছেন তিনি। তার জীবন অনেকের কাছেই অনুপ্রেরণা।

সেই জীবনে যেমন সাফল্য দেখেছেন, তেমনই ব্যর্থতাও দেখতে হয়েছে। একাধিকবার মন দিয়েছেন, আবার মন ভেঙেছেও অনেকবার। কিন্তু সুস্মিতা ঠিক আর পাঁচজনের মতো চেনা পথের পথিক নন। তাকে ভিড়ের মাঝেও আলাদা দেখতে পাওয়া যায়।

অনেকেরই জিজ্ঞাসা— কেন বিয়ে করেননি সুস্মিতা সেন। সম্প্রতি অভিনেত্রী নিজেই বলেছেন, বিয়ে করতে চাইলেও দুই মেয়ে আর চায় না।

রূপালি দুনিয়া বা তার বাইরের একাধিক নামিদামি ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছে তার। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, কখনো ললিত মোদি, আবার কখনো তার চেয়ে বয়সে অনেক ছোট রোহমান শলকে জড়িয়ে তার ব্যক্তিগত জীবনে উঠে এসেছে নানা আলোচনা-সমালোচনায়।

সুস্মিতা বিয়ে করেননি কাউকেই। এ মুহূর্তে দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে তার সংসার। বিয়ের কথা যে কখনই ভাবেননি তা কিন্তু নয়। পুরোনো এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, একবার তার বিয়ে প্রায় হয়েই যাচ্ছিল, কিন্তু মানুষটি সঠিক ছিল না। ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন সম্পর্ক থেকে।

অভিনেত্রী বলেন, আপনি যত বেশি সম্পর্কে থাকবেন, তত বেশি আপনার সম্পর্কের বিকাশ ঘটবে। আমি অনেকবার ভালোবেসেছি, ভালোবাসা হারিয়েছি। কিন্তু কে ছিলেন তার সেই প্রেমিক, যার সঙ্গে বিয়ের কথাবার্তা পাকা হয়েছিল? সে বিষয়ে কোনো উচ্চবাচ্য করেননি অভিনেত্রী।

তিনি বলেন, তার জীবনে যে পুরুষরা ছিল, তারা সবাই অসাধারণ ছিল। কিন্তু তারা তার জন্য যথাযথ ছিল না।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা