সংগৃহীত
বিনোদন

সুস্থ হয়ে নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

বিনোদন প্রতিবেদক

এক বছর পর গত ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। সেদিন গাইতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন তিন দিন। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন।

এখন শারীরিকভাবে সুস্থ আছেন সাবিনা। সোমবার ঢাকার ফোকাস স্টুডিওতে একটি গানে কণ্ঠ দিয়েছেন। মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরো দশজন শিল্পী কণ্ঠ দিয়েছেন গানটিতে।

দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সংগীতশিল্পী। সর্বশেষ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।

প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

দীর্ঘ সময় গায়িকা বিদেশে ছিলেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছিলেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা