সংগৃহীত
বিনোদন

দাবানলের কারণে পেছাতে পারে গ্র্যামি অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে। বহু তারকার বাড়ি পুড়ছে আগুনে। এর মাঝেই আগামী ৩ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে হওয়ার কথা ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ড। তবে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে।

সংগীতের সবচেয়ে বড় এ পুরস্কার আসরে এ সময়ের গুরুত্বপূর্ণ শিল্পীদের উপস্থিত থাকার কথা। গ্র্যামি পেছানো নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি সূত্র দ্য হলিউড রিপোর্টারকে জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়ে গ্র্যামি হওয়ার সম্ভাবনা খুবই কম।

আরো অনুদান

দাবানলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য অনুদান ঘোষণা করেছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট। এক বিবৃতিতে ১০ লাখ ডলার বা প্রায় ১২ কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে তারা। একই পরিমাণ অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্যারিস হিলটনও।

বাড়ি ছাড়তে হয়েছে ডুয়াকেও

প্যাসিফিক প্যালিসেইডসে বহু তারকার বাড়িই পুড়ে ছারখার হয়ে গেছে। ডুয়া লিপাকেও নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ দাবানলের ভিডিও শেয়ার করে নিয়েছেন এই গায়িকা। ডুয়ার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ধূসর ধোঁয়ায় ঢেকে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। গায়িকা লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সত্যিই বিধ্বংসী ও ভয়ংকর। এই দাবানলের জন্য যাদের নিজেদের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে হলো, তাদের কথা ভাবছি।’

এমন বিপর্যয়ে মানুষকে সাহায্য করার কথাও বলেছেন ডুয়া। লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান বা গৃহহারাদের আশ্রয় দিতে চান, তাদের জন্য কয়েকটি লিংক আমি ভাগ করে নিচ্ছি।’ অনুরাগীদের নিজের খবরও দিয়েছেন ডুয়া।

ব্রিটিশ এই পপ তারকা লিখেছেন, ‘আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা। সবাই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।’ ২০২০ সালে বেভারলি হিলসে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া।

লোপেজের অনুষ্ঠান বাতিল

গত মাসেই মুক্তি পেয়েছে জেনিফার লোপেজের ‘আনস্টপেবল’। ছবিটির প্রচারণায় চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে লোপেজের হাজির হওয়ার কথা ছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। পিপল ডটকম জানিয়েছে, ছবির প্রচারের চেয়ে এখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চান লোপেজ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা