সংগৃহীত
বিনোদন

জেনিফার লোপেজের চতুর্থ সংসার ভাঙল

বিনোদন ডেস্ক

হলিউড তারকা দম্পতি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ হতে যাচ্ছে, এমন গুঞ্জন অনেকদিন ধরে ছিল। অবশেষে তা সত্যি হলো; ভেঙেই গেল তাদের সংসার।

জানা গেছে, গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। পরে আদালত সে আবেদন গ্রহণ করে; ফলে চূড়ান্ত হয়ে যায় তাদের বিচ্ছেদ।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।

এরপর গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন। কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহবিচ্ছেদের কাগজপত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পিপল ম্যাগাজিন।

২০০৪ সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা