বিনোদন

প্রথম দিনেই পুষ্পা টু’র ঐতিহাসিক রেকর্ড

আমার বাঙলা ডেস্ক

মুক্তির দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে আল্লু আর্জুন অভিনীত পুষ্পা টু ছবিটি। বক্স অফিসে ঝড় তোলার আভাস আগেই পেয়েছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার ভক্তরা। আল্লু অর্জুনের এ সিনেমা শুক্রবার বিশ্বব্যাপী মুক্তির পর সেই আভাসই বাস্তবে রূপ নেয়। ‘পুষ্পা’ ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা, বক্স অফিসের আয়— দুটোই বিশেষভাবে নজর কেড়েছে।

সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও কেড়ে নিয়েছে; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’ সিনেমার রেকর্ড। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করেছে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)।

ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা