বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি
বিনোদন

জনপ্রিয়তায় দীপিকাকেও ছাড়িয়ে গেছেন তৃপ্তি

আমার বাঙলা ডেস্ক

বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’-এ রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তারপর থেকেই চর্চায় এই অভিনেত্রী। এ ছাড়া তাঁর অভিনীত ‘ভুল ভুলাইয়া ৩’ বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে।

ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবির সাম্প্রতিক জরিপ বলছে, জনপ্রিয়তায় তিনি দীপিকা পাড়ুকোনকেও ছাড়িয়ে গেছেন। ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকার তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এ তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন তৃপ্তি দিমরি। তালিকার দুই আছেন দীপিকা পাড়ুকোন।

এমন স্বীকৃতি পেয়ে যারপরনাই আনন্দিত অভিনেত্রী। তৃপ্তি বলেন, ‘আইএমডিবির এ তালিকায় থাকা আমার জন্য খুবই সম্মানের। এটা আসলে আমার কঠোর পরিশ্রমেরই স্বীকৃতি। আমার এই কঠিন সফরে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা।’

চলতি বছর তৃপ্তি দিমরিকে দেখা গেছে তিনটি সিনেমায়। এগুলো হলো ‘ব্যাড নিউজ’, ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। কিন্তু তৃপ্তির এই জনপ্রিয়তার রহস্য কী?

অভিনয়টা তৃপ্তি ভালো পারেন, এটা তৃপ্তিকে নিয়ে নির্মাতাদের আগ্রহের অন্যতম কারণ। ‘বুলবুল’ থেকে ‘কলা’-ওয়েবের এই দুই কনটেন্ট যাঁরা দেখেছেন, তাঁরা তৃপ্তির অভিনয়দক্ষতা সম্পর্কে ভালো জানেন। কেবল শৈল্পিক ঘরানার সিনেমা বা সিরিজ নয়, পুরোপুরি বাণিজ্যিক ধারার কাজেও তৃপ্তি অনায়াসে মানিয়ে যান; এটিও তাঁকে নিয়ে প্রযোজক-পরিচালকদের আগ্রহের আরেকটি কারণ। গত বছর মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’-এর পর চলতি বছর মুক্তি পাওয়া ‘ব্যাড নিউজ’ও ছিল বাণিজ্যিক ঘারানার। ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ বাণিজ্যিক ছবি।

পর্দায় যেকোনো ধরনের চরিত্রেই তৃপ্তি দিমরির মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে। সিরিয়াস, ইতিহাসনির্ভর, রোমান্টিক বা কমেডি-সব ঘরানার চরিত্রেও সাবলীল তিনি। এমন অভিনেত্রীর সঙ্গে কে না কাজ করতে চান! এটাই তাঁর সব ধরনের দর্শকের জনপ্রিয়তার অন্যতম কারণ।

পোশাক বা চরিত্র নিয়ে তৃপ্তির কোনো ছুঁতমার্গ নেই। ‘অ্যানিমেল’-এ যেমন সাবলীলভাবে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তেমনি চলতি বছর আলোচিত দুটি গানেও তাঁকে আবেদনময়ী রূপে দেখা গেছে। সব মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

এ তালিকার তিনে আছেন ঈশান খাট্টার, চারে আছেন শাহরুখ খান। পঞ্চম ও ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছেন শোভিতা ধুলিপালা ও শর্বরী। তালিকার বাকি চারটি স্থানে আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, সামান্থা রুথ প্রভু ও প্রভাস।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা