সংগৃহীত
বিনোদন

ফের উষ্ণতা ছড়ালেন রুনা খান

বিনোদন প্রতিবেদক

ফ্যাশন জ্ঞানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অনন্য। প্রায়শই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জনপ্রিয় এ অভিনেত্রী। বয়সকে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন অভিনেত্রী।

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোষাকেও হাজির হন রুনা খান। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকেই নজর কাড়তে পারেন ভক্তদের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদা কন্যার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে।
বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি।

রুনা বলেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এ ছাড়া শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা