সংগৃহীত
বিনোদন

মা হচ্ছেন রাধিকা, জানালেন মধুর যন্ত্রণার কথা

বিনোদন ডেস্ক

মাতৃত্ব এক মধুর অভিজ্ঞতা। গর্ভকালীন সীমাহীন কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় একটি নারীকে। এবার সেই সংগ্রামের কথা সবাইকে জানালেন অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এই অভিনেত্রী ছক ভেঙেছেন অভিনয় এবং বাস্তব জীবনে। এ কারণে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিও নিজের মতো করেই ভক্তদের কাছে পৌঁছে দিলেন।

লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে প্রকাশ্যে এসেছে রাধিকার বেবিবাম্পের ছবি। রাধিকার স্বামী ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলর। বিয়ের ১২ বছর পর মা হতে চলেছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার জীবনে বেশকিছু পরিবর্তন এসেছে।

সন্তান নিয়ে কোনো পূর্ব পরিকল্পনাই ছিল না রাধিকার। এ কারণে বিষয়টি মানতে সময় লেগেছিল তার। গর্ভবর্তী সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘গর্ভবতী না হলে আসলে এই অভিজ্ঞতাটি বলে বোঝানো যাবে না। মানসিক এবং শারীরিক নানা পরিবর্তন ঘটে।একটা তাৎপর্যপূর্ণ জার্নি এটি। শারীরিক কষ্ট থাকলেও কাজ থামিয়ে রাখিনি। টানা তিন মাস ৪০ ডিগ্রি গরমে সিনেমার শুটিং করেছি। গরমে গলে যাওয়ার মতো অবস্থা হতো। সবাই বলত আমার সবসময়ে আনন্দে থাকা উচিত। কারণ, আমি মা হতে চলেছি। তাদের বলতাম, আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, খুশি থাকব কীভাবে? অন্তঃসত্ত্বা থাকার সময়টি খুব কঠিন এবং কষ্টকর।’

চলতি বছরের ডিসেম্বরেই ঘর আলো করে আসবে রাধিকা-বেনেডিক্টের সন্তান। অন্তঃসত্ত্বা অবস্থাতেও দুটি সিনেমার কাজ করেছেন তিনি।

রাধিকা অভিনীত বেশ কিছু টিভি সিরিজ ও সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সেসবের মধ্যে রয়েছে ‘সিস্টার মিডনাইট’, ‘মেরি ক্রিসমাস’, ‘আকা’, ‘দ্য নেক্সাস: শ্যাডোজ অব ডেস্টিনি’, ‘লাস্ট ডেইজ’ উল্লেখযোগ্য।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা