সংগৃহীত
বিনোদন

হলিউডে শুরুতে ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বলিউডে অভিনয় গুণে ভালো অবস্থান তৈরি করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরও হলিউডে পাড়ি জমান এ অভিনেত্রী। সেখানেও গান, টিভি সিরিজ় ও সিনেমায় কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন তিনি।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং ‘সিটাডেল দেখেই বোঝা যায় হলিউডের প্রতিটি কাজে বেশ মনোযোগী ছিলেন প্রিয়াঙ্কা।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ সিনেমায় অভিনয় করেছিলেন এ ভারতীয় সুন্দরী তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিষয়ে প্রিয়াঙ্কা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, ‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’

এখানেই শেষ নয়। তিনি আরো বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’

বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী।

এই প্রসঙ্গে তার জবাব, ‘যে কোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।’

তিনি আরো যোগ করেন, ‘অনেকে, যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটিই আমার উত্তর।’

হলিউডে ‘বি-গ্রেড’ সিনেমাতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।

প্রিয়াঙ্কা এখন যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন। তার স্বামী মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ভালোবেসে ২০১৮ সালে বিয়ে করছেন সাবেক এ বিশ্বসুন্দরী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ সাল থেকে বিশেষ পুনঃতফসিল নীতির আওতায় নিয়মিত করা অধিকাংশ ঋণ আবারও খেলাপি...

নতুন করারোপ ছাড়াই মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নত...

ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ 

ঢাকার সড়কে দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সেই উদ্যোগ...

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের বর্ষ পরিক্রমার উদ্বোধন

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক...

বান্দরবানে প্রান্তিক পর্যায়ে উন্নয়নের আশ্বাস এমপি সাচিং প্রু জেরীর

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন...

চকবাজারে ছয় 'পেশাদার ছিনতাইকারী' গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।...

চকবাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী-পুরুষ আটক

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্...

ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত ফ্লাইট

: ঢাকা-বরিশাল আকাশপথে যাত্রী চাহিদা থাকলেও এ রুটে পর্যাপ্ত ফ্লাইট না থ...

উলিপুরে বসতভিটার পাশে গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ, ধসের শঙ্কা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারী ফকিরপাড়া এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা