সাবা-হৃতিক (বাঁয়ে) ও সুজান, ছবি সংগৃহীত
বিনোদন

হৃতিক, প্রেমিকা সাবা ও প্রাক্তন স্ত্রীর ত্রিভুজ সমীকরণ

বিনোদন ডেস্ক

বলিউডের গ্রিক গড বলা হয় অভিনেতা হৃতিক রোশানকে। প্রায় ১৪ বছর হৃতিকের সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর এখন আলাদেই থাকছেন সুজান। এদিকে গত তিন বছর গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক।

বিবাহবিচ্ছেদ হলেও পারস্পরিক সৌজন্য বজায় রেখেছেন হৃতিক-সুজান। প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন সুজান। সম্প্রতি প্রেমিকার জন্মদিনে তার সঙ্গে কাটানো একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন হৃতিক।

ছবিতে দেখা যায়, কখনো তারা ঘুরছেন, কখনো খাচ্ছেন, আবার কখনোবা একসঙ্গে সাইকেল চালাচ্ছেন। প্রেমিকার জন্মদিনে হৃতিক লেখেন, ‘শুভ জন্মদিন সা; ‘বা’ উহ্য রেখে সেই জায়গায় বসিয়েছেন লাভ ইমোজি।’

আর সেই ছবির কমেন্ট বক্সে সাবাকে শুভেচ্ছা জানিয়েছেন সুজান। লিখেছেন, ‘শুভ জন্মদিন ডার্লিং সাবু।’ শুধু সুজান নয়, প্রেমিকের প্রাক্তন স্ত্রীর প্রতি প্রকাশ্যে অনুরাগ প্রকাশ করতে দেখা গেছে সাবাকেও। দিন কয়েক আগে সুজানের জন্মদিনে তাকে ‘সুজলু’ বলে সম্বোধন করেন সাবা।

যে পুরুষকে এক সময় সুজান ভালোবেসেছিলেন, সেই এখন সাবার একান্ত আপন। কিন্তু তাই বলে হিংসা কাজ করেনি। বরং এ যেন ত্রিভুজ সম্পর্কের উদাহরণ। এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই।

আমার বাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা