সংগৃহিত
বিনোদন

পরীক্ষায় ‘বজরাঙ্গি ভাইজান’র মুন্নির চমক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী হারশালি মালহোত্রা, সালমান খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বজরাঙ্গি ভাইজান’ ছোট্ট শিশু মুন্নির চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। দর্শকদের কাছে মুন্নি নামে পরিচিত সেই হারশালি মালহোত্রা এখন যথেষ্ট বড় হয়েছে। এবার দশম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

বজরাঙ্গি ভাইজানের পর আর কোনো চলচ্চিত্রে দেখা না গেলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই ক্ষুদে অভিনেত্রী। প্রায়ই ভক্তদের সঙ্গে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন।

গত মঙ্গলবার (১৪ মে) এক ভিডিও শেয়ার করে হারশালি জানান, ’জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ।আমি সিবিএসসি-র ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর পেয়েছি। আমাকে ঘৃণা করে যারা তাদেরও ধন্যবাদ।’

হারশালির এই ভালো রেজাল্টে ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘হারশালি রক, হেটার্সরা শক’। অনেকে ট্রল করে বলেন, ‘এবার বোর্ড আছে, পড়াশোনা করো। রিল বানিয়ে পাশ করতে পারবে না। শুধু ক্লাসে যাও, আর রিল বানাও’।

আরেক ভক্ত ভিডিওয়ের নিচে লিখেছে, ‘লোকের বাজে কথায় কান দিয়ে সময় নষ্ট করবে না। তার চেয়ে রিল বানানোও অনেক ভালো।’

‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যান হারশালি মালহোত্রা। এতে তিনি পাকিস্তানি মেয়ে মুন্নির চরিত্রে অভিনয় করেছিলেন, যে কথা বলতে পারে না। তারপর সালমান খান তাকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

প্রায় পাঁচ হাজার মেয়ের মধ্য থেকে হারশালি মালহোত্রাকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়। মুন্নির চরিত্রে হারশালি মালহোত্রা রীতিমতো অবাক করে দিয়েছেন দর্শকদের এবং ‘বজরাঙ্গি ভাইজান’ সিনেমাটি জাতীয় পুরস্কার পেয়েছিল।

‘বজরাঙ্গি ভাইজান’ ছাড়াও হারশালি মালহোত্রা বেশ কিছু টিভি সিরিয়ালেও কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ‘কবুল হ্যায়’, ‘লট আও ত্রিশা’ ও ‘যোধা আকবর’। এছাড়া অনেক বিজ্ঞাপনেও দেখা গেছে তাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা