সংগৃহিত
বিনোদন

প্রেম নিয়ে মুখ খুললেন মন্দিরা

বিনোদন ডেস্ক: গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। পর্দায় তার সঙ্গে ছিলেন অভিনেতা শরিফুল রাজ। এই সিনেমার পর থেকেই দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। যদিও এই বিষয়টি অস্বীকার করেছেন মন্দিরা।

সেই গুঞ্জন না থামতেই এবার প্রেম করছেন বলে অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী। ‘কাজলরেখা’ সিনেমার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বেশ আলোচনায় মন্দিরা।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রেমের বিষয় নিয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী জানান, প্রেম করছেন তিনি। তবে কার সঙ্গে প্রেম করছেন, সেটা সাংবাদিকেরা যেন খুঁজে বের করেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসে অভিনেত্রী বলেন, ‘প্রেম তো করছি, কার সঙ্গে করছি, কীভাবে করছি- এটা সাংবাদিকদের দায়িত্ব খুঁজে বের করার। আপনারাই খুঁজে বের করুন।’

প্রেম প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাস্তব জীবনে প্রেম আছে, প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না। আমার মনে হয়, প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি, প্রেম করা উচিত। প্রেম করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। এখন বিয়ে করার কোনো ইনটেনশন একদম নেই, পরিবার থেকেও এখন প্রেশার নেই। এখন কাজে মনযোগ দিতে চাই।’

এর আগে রাজ প্রসঙ্গে মন্দিরা জানিয়েছিলেন, তারা দুজন ভালো বন্ধু, বিভিন্ন সময় এ কথা বলেও থাকেন মন্দিরা। তবে হঠাৎ করে তাদের দুজনের প্রেমের গুঞ্জনও নানাভাবে এসেছে। অভিনেত্রী বলেছিলেন, ‘আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে।

বলতে পারি, সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না। কারণ, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল ২০২২ সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে, তখন সে এই লাইফে ছিল না। তার তখন সন্তান হয়েছিল, সবকিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা।’

আগামী ঈদে ‘নীলচক্র’ নামে একটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে মন্দিরার। সিনেমায় আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পাশাপাশি এরইমধ্যে নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। তবে এই মুহূর্তে সিনেমা সম্পর্কে কিছু জানানো নিষেধ আছে বলেও জানান এই অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের দাবির ওপর ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার প্রত্যাহার...

কাল থেকে সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

মঙ্গলবার (৩০ জুন) অর্থ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি অর্থ তাৎক্ষণি...

নোয়াখালীতে থাই জুয়ার আসরসহ বিভিন্ন স্থানে অভিযানে গ্রেপ্তার - ৬

নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়ি, পাঁচ ব...

মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

প্রথম বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দের জন্য এট...

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের ভালোবাসায় ও শ্রদ্ধায় সিক্ত হলেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা