সংগৃহিত
বিনোদন

বিপরীতধর্মী দুটি চরিত্রে পূজা চেরি

বিনোদন ডেস্ক: প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে “পোড়ামন-২”, “দহন” ও “নূর জাহান” সিনেমাগুলো মুক্তি পায়।

পূজা চেরি প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন। পরে জাজ কর্ণধার আবদুল আজিজের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন রটে এবং ব্যক্তিগত মনোমানিল্যের কারণে জাজ থেকে বেরিয়ে আসেন পূজা।

সম্প্রতি ‘‘লিপস্টিক’’ সিনেমা দিয়ে আবারও তার নাম উঠে আসে। গত বছর আগস্ট মাসে এই ছবির শুটিং শুরু হয়। প্রায় সাত মাস পর গত শনিবার ‘লিপস্টিক’ ছবির শুটিং শেষ হয়েছে। তিন ধাপে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জায়গায় শুটিং হয় ছবিটির। এই ছবিতে নায়িকা হিসেবে পূজা চেরি দুটি চরিত্রে অভিনয় করছেন। একটি চরিত্র গ্রামের কিশোরীর। সবাই যাকে বুচি বলে ডাকে।

আরেকটি ঢালিউডের নায়িকার। চরিত্রের নাম মাধুরী। এই যে দুটি দুই ধরনের চরিত্র, এক পূজাকে তা করতে সমস্যা হয়নি?—জানতে চাইলে পূজা বলেন, ‘গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে আমি অভ্যস্ত নই। তবে শুটিংয়ের সময় তো গ্রামেই থেকেছি, এ জন্য কিছুটা সহজ হয়েছে চরিত্রটি করতে। মজার ব্যাপার হলো— যখন আমি গ্রামের মেয়ের পোশাক পরতাম, মেকআপ নিতাম, কেন জানি নিজেকে গ্রামের মেয়েই মনে হতো।

ইউনিটের সবাই বলত, পারফেক্ট গ্রামের মেয়ে! আর নায়িকা চরিত্রটি আমার জন্য কঠিন না। অভিনয়ই তো আমার নিজেরই পেশা।’ বিপরীতধর্মী দুটি চরিত্রে একসঙ্গে এই প্রথম অভিনয় করলেন পূজা।

চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য এটি ছিল চ্যালেঞ্জিং একটি কাজ। একসময় গ্রামের কিশোরী, আরেক সময় সিনেমার জনপ্রিয় নায়িকা। এই দুটি চরিত্রে নিজেকে ভাঙাগড়ার খেলা আছে। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, চেষ্টা করেছি চরিত্র দুটি বৈচিত্র্যময় করে তুলতে। যেটি দর্শকেরা সিনেমা হলে বসে বুঝতে পারবেন।’

ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মুনিরা মিঠু প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা