সংগৃহীত
বিনোদন

‘এষা মার্ডার’ সিনেমায় বাঁধন

বিনোদন ডেস্ক:‘রেহানা মরিয়ম নূর’খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নতুন ছবির নাম ‘এষা মার্ডার’। কপ ক্রিয়েশনস ও বিঞ্জ অ্যাপের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন সানী সানোয়ার।

মঙ্গলবার (২১ নভেম্বর) বনানীর একটি রেস্টুরেন্টে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা সানী সানোয়ার।

‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধন যেসব ছবি ও ওয়েব ছবি করেছেন, তাতে তাঁর প্রতি ভক্ত-দর্শকদের আগ্রহ ক্রমেই বেড়েছে।

ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’, ‘গুটি’ ও বলিউড ছবি ‘খুফিয়া’র পর কোন ছবি হাতে নেন বাঁধন, সেটির প্রতি আগ্রহ ছিল সবার।

বাঁধন বলেন, ‘গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারে জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’ পরিচালক জানালেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।

নারীপ্রধান গল্পের ছবি ‘এষা মার্ডার’-এ বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা