সংগৃহীত
বিনোদন

পলিটিক্সের শিকার পূর্ণিমা, নাম ফাঁস করবেন!

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা সম্প্রতি জানিয়েছেন, চলচ্চিত্র অঙ্গনের পলিটিক্সের কারণে তিনি অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন।

শোবিজপাড়ায় নিজের ক্যারিয়ারের সুদীর্ঘ ২৫ বছরের মাথায় পূর্ণিমার এমন মন্তব্য বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভক্তরাও প্রশ্ন তুলেছেন, কাদের জন্য পলিটিক্সের শিকার হয়েছেন তিনি? সেই নামগুলো যেন নিজ থেকেই ফাঁস করেন অভিনেত্রী।

এবার পূর্ণিমা জানালেন, শীগগিরই এই বিষয়ে স্পষ্ট করে সবটা জানাবেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি আলাদা একটা অনুষ্ঠান করব। সেখানেই সবকিছু বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি আর কারা আমায় এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।’

সম্প্রতি পূর্ণিমা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে বলেন, ‘চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার!

আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি, আমি করিনি, কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।’

এ নায়িকা বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে বলেন, ‘বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না।’

পূর্ণিমা ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারবো না।

ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা