সংগৃহিত
শিক্ষা

বিডিএস কোর্সে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা আজ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা.মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোর শূন্য আসনে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থী হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ জুন শুরু হওয়া অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ১ জুলাই। পরদিন ২ জুলাই পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। শূন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই। এরপর ১৭ জুলাই ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৫ জুলাই।

এছাড়া কোটা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা