ছবি-সংগৃহীত
শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: কর্মচারী নিয়োগ বিধিমালার গেজেট জারি

শিক্ষা ডেস্ক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বহুল প্রতীক্ষিত নিয়োগ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এ নিয়োগ বিধিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ নামে আখ্যায়িত করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়োগ বিধির গেজেট জারি হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

এতে অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে মাঠ পর্যায়ের বিভিন্ন শিক্ষা অফিসের পরিছন্নতাকর্মী পর্যন্ত নিয়োগের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রেষণে নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন। বিধিমালায় সরাসরি, পদোন্নতি ও প্রেষণে অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ রাখা হয়েছে।

গেজেটে নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে-

(১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৯(৩) অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে, সংরক্ষণ সংক্রান্ত নির্দেশাবলী এবং তফসিল সাপেক্ষে, কোনো পদে নিম্নবর্ণিত পদ্ধতিতে নিয়োগ দেওয়া যাবে, যথা:-

(ক) সরাসরি নিয়োগের মাধ্যমে;

(খ) পদোন্নতির মাধ্যমে এবং

(গ) প্রেষণে বদলির মাধ্যমে।

(২) কোনো ব্যক্তিকে কোনো পদে নিয়োগ করা হবে না, যদি না তজ্জন্য তার প্রয়োজনীয় যোগ্যতা থাকে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে তার বয়স উক্ত পদের জন্য তফসিলে বর্ণিত বয়সসীমার মধ্যে না হয়।

তবে শর্ত থাকে যে, কোনো পদে অ্যাডহক ভিত্তিতে বা সাময়িকভাবে ইতোপূর্বে নিয়োগকৃত কোনো ব্যক্তি অব্যাহতভাবে নিযুক্ত থাকলে কোনো পদে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা উক্ত ব্যক্তির ক্ষেত্রে শিথিল করা যাবে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা