সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট ইকোনমি গড়তে স্মার্ট সিটিজেন হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি হওয়ার জন্য গতানুগতিক পাঠ্যক্রমের বাইরেও মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে হবে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা কলেজে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে যেমন রাজীব গান্ধীর হাত ধরে আধুনিক রাষ্ট্রের অগ্রযাত্রা শুরু হয়েছিল, তেমনি দেশের গ্রামাঞ্চল পর্যন্ত আধুনিকতার বিভিন্ন মাধ্যম পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমাদের দেশে এ পর্যন্ত ৩৯ টি হাইটেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এছাড়া ৯ হাজারের বেশি শেখ রাসেল কম্পিউটার ল্যাব রয়েছে।

এ সুযোগগুলো শিক্ষার্থীদের গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা যদি এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারে, তাহলে পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষার্থীদের থেকে অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্লোবালাইজেশনের এ যুগে অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে জানতে হবে। আমরা বিশ্বাস করি, তোমরা মানুষের জন্য কাজ করবে। তোমাদের হাত ধরেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

ড. মাকসুদ কামাল বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রায় পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। ২০৩০ সাল আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আরও দ্বিগুণ পরিমাণ বাড়বে।

বঙ্গবন্ধু যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন মাত্র সাড়ে ৩ বছরের শাসনামলে দেশ পরিচালনার জন্য ১৬০ বা ১৬২ টি আইন করেছিলেন। প্রতিটি আইনের লক্ষ্য ছিল সুনির্দিষ্ট আইনের মধ্য দিয়ে দেশকে গড়ে তোলা।

একটি অসাম্প্রদায়িক ও সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে- এমন একটি সংবিধান বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছিলেন। এ বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। সেজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়ার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ঢাকা উত্তর মুক্তিবাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুকে সংবর্ধিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মনিরা বেগমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং শিক্ষার্থীরা।

এ দিন মহান বিজয় দিবস উদযাপন করতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ঢাকা কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিজয়ের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক তথ্য চিত্রও প্রদর্শন করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা