অপরাধ

ডিসেম্বরের আগেই কয়েকটি মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

রাজশাহী ব্যুরো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের আগে আগামী ডিসেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের প্রধানসহ শীর্ষ কয়েকজনের নামে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার বিচারকাজ শেষ হবে। মার্চে তদন্তপ্রক্রিয়া শেষে এপ্রিলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় অংশ নিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পতিত সরকারের নেতাদের কেউ কেউ এখনো মনে করেন, তাদের বিচার করা সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলার বিচারের রায় হয়ে গেলে, তাদের লাফালাফি ও দম্ভ বন্ধ হবে। তখন প্রতিশোধ স্পৃহা কমে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সমাজ সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি বলেন, শুধু একজন মানুষকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, একটি পরিবারকে ক্ষমতায় রাখার জন্য বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। হাজার হাজার মানুষ আসামী হয়েছে
গ্রাউন্ডে যে পুলিশ গুলি করেছে সে তো কারো নির্দেশে গুলি করেছে। তাই তার আগে সেই প্রধানমন্ত্রীর বিচার করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা