সংগৃহীত
অপরাধ

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার যাত্রবাড়ীর মাতুয়াইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত কাউসার (২৫) হাওলাদারের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে। তার বাবার নাম হায়দার আলী। তিনি মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন; কাজ করতেন মশার কয়েলের ‘স্ট্যান্ড’ তৈরির কারখানায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মাদরাসা রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, কাউসারকে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

কাউসারকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী পরিচয় দেওয়া শারমিন আক্তার।

তিনি বলেন, কাউসার আমার কাছে ৫০০ টাকা চেয়েছিল। আমি টাকা দিতে গিয়েছিলাম। মাতুয়াইল মাদরাসা রোড এলাকায় তিন ছিনতাইকারী তার সড়ক আটকে বুকে ছুরিকাঘাত করে। ছিনাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।

কাউসারের দুলাভাই শহীদুল ইসলাম বলেন, রাতে খবর পাই কাউসার ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা