সংগৃহিত
অপরাধ

১০০ কোটি টাকার কোকেন জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাদকের চালান ১০০ কোটি টাকার কোকেন জব্দ করা হয়েছে। এই ঘটনায় ১ নারীকে আটক করা হয়েছে। তবে আটককারী সংস্থার দাবি এ মাদক বাংলাদেশে ব্যবহারের জন্য আসেনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজনে এই তথ্য জানানো হয়েছে।

গত বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ মাদক জব্দ করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ বলেন, কোকেনের এ চালানটি আফ্রিকার দেশ মালউ বা ইথোপিয়া থেকে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই কর্মকর্তা জানান, এই পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই।

তিনি আরও বলেন, নোমথেনডাজো তাওয়েরা সোকো প্রথমে মালউ থেকে ইথোপিয়া যায়। পরে ইথোপিয়া থেকে দোহাতে এবং দোহা থেকে কাতারের এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন।

আমাদের ধারণা তাওয়েরা সোকো কোকেনের এই চালানটি মালউ বা ইথোপিয়া থেকে সংগ্রহ করেছেন।

জিজ্ঞাসাবাদে সোকো বলেন, তিনি ২০২৩ সালে বাংলাদেশে একবার এসেছিলেন গার্মেন্টস ব্যবসার কথা বলে। এবারও বাংলাদেশের একটি গার্মেন্টসের আমন্ত্রণপত্র নিয়ে আসেন। এমনকি অন অ্যারাইভাল ভিসা নেওয়ার জন্য তার পরিচয় লুকিয়ে গার্মেন্টস ব্যবসার নাম করে দেশে ঢোকেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা